|
ডেঙ্গু এড়াতে যা করণীয়
নতুন সময় ডেস্ক
|
![]() ডেঙ্গু এড়াতে যা করণীয় ভোরে সূর্যোদয়ের আধঘণ্টার মধ্যে এবং সূর্যাস্তের আধঘণ্টা আগে এডিস মশা কামড়ায়। এই সময়গুলোতে অবশ্যই মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। দিনের বেলা ঘুমালে মশারি ব্যবহার করার অভ্যাস করে নিন। ঘরবাড়ি, হাসপাতাল বা অফিস ভবনের কোনা কানায়, এবং প্রতিটি জায়গায় ভালোমতো মশার ঔষধ বা স্প্রে ছড়িয়ে দিন। নিয়ম করে ঔষধ ব্যবহার করুন। বিশেষত যে সময়গুলোতে এডিস মশা বেশি কামড়ায় তখন দেয়া উচিত। বাসার জানালা, ভেন্টিলেটর বা যেসকল অংশ দিয়ে মশা প্রবেশের সম্ভাবনা থাকে সেখানে মশা নিরোধক জাল ব্যবহার করুন। ফুলহাতা জামাকাপড় ব্যবহার করা ভালো। এতে মশার কামড়ের সম্ভাবনা কমে। বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে তা অবশ্যই নজর রাখতে হবে। পাঁচদিনের বেশি কোথাও পানি জমে থাকলে এডিস মশার জন্ম হতে পারে। গাড়ির টায়ার, বা বাড়ির আশেপাশে বোতল, কাগজ স্তূপ হয়ে থাকলে সেখানে পানি জমে থাকাটাও ক্ষতিকর। সেদিকে লক্ষ্য রাখুন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
