ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
নায়কের গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 11:46 AM

নায়কের গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত

নায়কের গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত

শুটিং চলাকালে হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন সিনেমাটোগ্রাফার। গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার সিনেমা ‘রাস্ট’-এর শুটিং সেটে এই ঘটনা ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিহত নারীর নাম হালইয়ানা হুটচিনস। তার বয়স হয়েছিল ৪২ বছর। সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সিনেমার পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার ব্যবহার করা হয়। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, তা এখনও জানা যায়নি।

নিউ মেক্সিকোর পুলিশ বলছে, আকস্মিক এই দুর্ঘটনার জেরে সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status