ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
কোহলীর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন সৌরভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 10:53 AM

কোহলীর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন সৌরভ

কোহলীর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলী। বাকি বিশ্ব এবং সমর্থকদের মতো কোহলীর এই সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। বোর্ড সভাপতি জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত কোহলীর ব্যক্তিগত।

এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “কোহলীর সিদ্ধান্তে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরেই নিশ্চয় ও এই সিদ্ধান্ত নিয়েছিল। এটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। আমাদের পক্ষ থেকে কোহলীকে কোনও চাপ দেওয়া হয়নি। এ ব্যাপারে আমরা ওকে কোনও দিন কিছু বলিনি।”

এই প্রসঙ্গে নিজের কথা তুলে ধরে সৌরভ বলেন, “আমি নিজেও অনেক দিন ক্রিকেট খেলেছি। তাই ব্যাপারটা বুঝি। সে জন্যেই আমরা এ রকম কাজ করি না। এত দিন ধরে সব ফরম্যাটে অধিনায়ক থাকা সত্যিই কঠিন। ছ’বছর ধরে আমি অধিনায়ক ছিলাম। বাইরে থেকে দেখে অনেক কিছুই ভাল লাগে। অধিনায়ক হলে শ্রদ্ধাও পাওয়া যায়। কিন্তু ভেতরে ভেতরে দগ্ধ হতে হয়। প্রত্যেক অধিনায়কের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। শুধু মাত্র টেন্ডুলকার, সৌরভ, ধোনি বা কোহলী নয়, যে পরবর্তী অধিনায়ক হবে তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অধিনায়কত্ব সত্যিই কঠিন কাজ।”

কোহলী সম্পর্কে সৌরভ আরও বলেন, “ছন্দ পড়ে যেতেই পারে। বিরাট প্রায় ১১ বছর ধরে খেলছে। প্রত্যেক মরসুম ভাল যাবে, এটা হয় না। ও মানুষ, যন্ত্র নয়। ও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সেখান থেকে নীচে নেমেছে, আবার উঠেছে। বিরাটের মতো ক্রিকেটারের পক্ষেই এটা সম্ভব। দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললে উত্থান-পতন হবেই।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status