ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
রায়গঞ্জে রাস্তা পাকা ও ব্রীজ নির্মান কাজের ভিত্তি স্থাপন করলেন ডাঃ আব্দুল আজিজ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 22 October, 2021, 9:42 PM

রায়গঞ্জে রাস্তা পাকা ও ব্রীজ নির্মান কাজের ভিত্তি স্থাপন করলেন ডাঃ আব্দুল আজিজ

রায়গঞ্জে রাস্তা পাকা ও ব্রীজ নির্মান কাজের ভিত্তি স্থাপন করলেন ডাঃ আব্দুল আজিজ

সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (০৩)এর আওতায় রায়গঞ্জ  উপজেলার বৈলাবিল হতে গ্রাম পাঙ্গাসী(চেইন   ১১৫৯মিঃ হতে ১৮০০মিঃ) পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে উক্ত কাজের শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করেন, সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ আসনের জাতীয় সংসদসদস্য ও জননেতা অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।


এ সময় এক বিশেষ দোয়া মোনাজাত শেষে গ্রাম পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত জনসাধারণের সংগে মত বিনিময়কালে,  সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ এখন উন্নতবিশ্বের তালিকায় স্হান পেয়েছে। গ্রাম কে শহর আর শহর কে নগরায়ন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।


একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। সকালে- তিনি চান্দাইকোনা ইউ পি হতে ধামাইনগর হাট ভায়া দেবরাজপুর রাস্তা ও দুপুরে -ধানগড়া বৈকন্ঠপুর বাজার রাস্তার দিয়ার খালের প্রায় ৩০মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।   


এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এর ব্যক্তিগত সহকারী মোঃ কামরুল হক (রাসেল), রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী জিন্নাহ - আলমাজী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ।


পাঙ্গাসী  ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,  ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম,  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক  মোঃ রাসেদ রায়হান জয় সহ ইউনিয়ন আওয়ামী লীগের ও তার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।  

 
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এর ব্যক্তিগত সহকারী মোঃ কামরুল হক (রাসেল), রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী জিন্নাহ - আলমাজী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম  ছরওয়ার লিটন।


পাঙ্গাসী  ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,  ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম,  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক  মোঃ রাসেদ রায়হান জয় সহ ইউনিয়ন আওয়ামী লীগের ও তার বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status