ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
নন্দীগ্রামে সরকারি রাস্তার গাছ চুরি মামলায় গ্রেফতার ৬
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 October, 2021, 9:07 PM

নন্দীগ্রামে সরকারি রাস্তার গাছ চুরি মামলায় গ্রেফতার ৬

নন্দীগ্রামে সরকারি রাস্তার গাছ চুরি মামলায় গ্রেফতার ৬

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে সরকারী রাস্তার গাছ চুরির মামলায় ৬ আসামীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নির্দেশনায় এসআই নুর আলম, এসআই রেজাউল করিম, এসআই নূর মোহাম্মদ এসআই আমিনুল এর নেতৃত্বে নন্দীগ্রাম থানার একটি চৌকস টিম গতকাল রাতব্যাপী অভিযান পরিচালনা করে এ সকল আসামি গ্রেপ্তার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলো সিআর মামলা নং ৪১/০৮ এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী নবাব আলী (৬৫) পিতা-মৃত আকাম উদ্দিন,  মোঃ বেলাল হোসেন (৫৫) পিতা আক্কাস উদ্দিন, মোকলেস আলী (৩৮) পিতা সেকেন্দার আলী, বক্কর আলী (৩৬) পিতা মৃত আশরাফ আলী, সকলের গ্রাম চক কয়া, থানা নন্দীগ্রাম জেলা বগুড়া। মোঃ মোজাফফর হোসেন (৭০) পিতা মৃত আজাহার আলী মন্ডল, গ্রাম হাজারকী মুন্সিপাড়া থানা নন্দীগ্রাম জেলা বগুড়া।


এছাড়া সরকারি রাস্তার সরকারি গাছ চুরি মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৪) পিতা-মৃত কাইয়ুম উদ্দিন, গ্রাম দো পুকুরিয়া, থানা নন্দীগ্রাম জেলা বগুড়া কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহাম্মদ গতকাল রাতে গ্রেফতার করেন। গত ৩০ শে আগস্ট ভাটরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ফজলুল হক বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলাটি রুজু হয়। আসামী দীর্ঘ সময় পলাতক থাকলেও দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল তাকে পন্ডিত পুকুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়। সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status