ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 October, 2021, 9:02 PM

নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই দিবস পালিত

নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই দিবস পালিত

"গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি" এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে গত ২২শে অক্টোবর বেলা সাড়ে ১১ টায় নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা কমিটির আয়োজনে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে থেকে নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালী নন্দীগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালী শেষে নিরাপদ সড়ক চাই দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক প্রভাষক রাজু আহম্মেদ, সহ-সভাপতি প্রভাষক রথীন্দ্রনাথ, সাংগঠিক সম্পাদক গোলাম মোস্তফা মতিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মমতাজ বেগম, বিথী খাতুন, লাভলী বেগম প্রমুখ।


ওই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রতি বছর সড়ক দূর্ঘটনায় অসংখ্য নিরীহ প্রাণ ঝড়ে যাচ্ছে যা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, সড়ক হতে হবে নিরাপদ তানাহলে সড়কে দূর্ঘটনায় প্রাণহানি কিছুতেই থামবেনা। বক্তারা আরো বলেন, সড়ক হোক নিরাপদ জীবন হোক সুন্দর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status