ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ থেকে বিদায়ে যা বললেন আয়ারল্যান্ড অধিনায়ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 October, 2021, 8:06 PM

বিশ্বকাপ থেকে বিদায়ে যা বললেন আয়ারল্যান্ড অধিনায়ক

বিশ্বকাপ থেকে বিদায়ে যা বললেন আয়ারল্যান্ড অধিনায়ক

দলে তারকা ক্রিকেটার এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নামিবিয়ার মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে হেরে গেল আয়ারল্যান্ড।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ১১তম ম্যাচে  নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৫ রানে ইনিংস গুটায় আয়ারল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় নামিবিয়া।  

এ পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগেই ছিটকে যায় আইরিশরা।

এদিন খেলা শেষে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি বলেন, এ পরাজয় আমাদের জন্য অনেক কষ্টের। আমরা সত্যিই জিততে চেয়েছিলাম। কিন্তু জয় তুলে নেওয়ার মতো আমরা পর্যাপ্ত রান করতে পারিনি।

তিনি আরও বলেন, এ ক্ষত কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক কঠিন হবে। আমরা সব সময়ই চাইব এ বাজে স্মৃতি ভুলে যেতে। কিন্তু স্মৃতি আমাদের তাড়া করে বেড়াবে। এটি আসলে খুবই অনেক কষ্টদায়ক।

বালবিরনি আরও বলেন, নামিবিয়ার ব্যাটসম্যান ডেভিড উইজ আসাধারণ খেলেছেন। তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক। নামিবিয়া দলে অনেক ভালো ক্রিকেটার আছেন। এ জয় তাদের প্রাপ্যই ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status