|
উড়ালসড়কে মোটরসাইকেলে ব্যক্তিগত গাড়ির ধাক্কা, কিশোরের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
|
উড়ালসড়কে মোটরসাইকেলে ব্যক্তিগত গাড়ির ধাক্কা, কিশোরের মৃত্যু ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক প্রথম আলোকে বলেন, ফাইজুল মোটরসাইকেলে করে মিরপুর-১২ নম্বরের বাসা থেকে ৩০০ ফুট এলাকায় যাচ্ছিল। উড়ালসড়কে ওঠার সময় একটি বাইসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় ফাইজুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি শাহান হক জানান, ফাইজুল প্রতি শুক্রবার ৩০০ ফুট এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতায় অংশ নেয়। দুর্ঘটনার পর চালক ব্যক্তিগত গাড়ি নিয়ে পালিয়ে যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
