ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
কড়া নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ সম্পন্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 7:07 PM

কড়া নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ সম্পন্ন

কড়া নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ সম্পন্ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তায় জুমার নামাজ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা ফিরে গেছেন। নামাজের পর বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বিক্ষোভ সমাবেশ হবে বলে ধারণা করা হলেও সে ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নামাজের আগ থেকে মসজিদের চারদিকে পুলিশ এবং ডিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।

নামাজের পর বিক্ষোভ সমাবেশের একটি গুঞ্জন শোনা গেলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে নামাজ শেষে বায়তুল মোকাররমের আশপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে।

জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেছেন। অবশ্য জুমার নামাজের আগে থেকেই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status