ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 4:42 PM

তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নয় পৌরসভা ও তৃতীয় ধাপের রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (২২ অক্টোবর) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, শেখ আবুল হাসানাত আবদুলাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা

আওয়ামী লীগ সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড, দলের জন্য অবদান, জনপ্রিয়তা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। প্রার্থীদের বিষয়ে তথ্য জানতে বিভিন্ন সংস্থার মাধ্যমে সংগৃহীত প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status