ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
চুরি হয়ে গেল বিশাল আকৃতির প্রাচীন ডেগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 4:31 PM

চুরি হয়ে গেল বিশাল আকৃতির প্রাচীন ডেগ

চুরি হয়ে গেল বিশাল আকৃতির প্রাচীন ডেগ

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউপির মগড়া পুকুরপাড় গ্রামের খবির উদ্দিন মৌলভীর বাড়ির প্রাচীন নিদর্শন ও শতবর্ষ আগের একটি পিতলের ডেগ চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে বিশাল আকৃতির ডেগটি চুরি করে নিয়ে যায় চোরচক্র।

স্থানীয় এক বাড়ির সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৩ টার দিকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা ডেগ সদৃশ্য কিছু একটা নিয়ে যাচ্ছে ৩ থেকে ৪ জন লোক। ধারণা করা হচ্ছে ভ্যানে করেই ডেগটি চুরি করে নিয়ে যায় চোরচক্র।

শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে সংবাদ পেয়ে দত্তপাড়া পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

জানা গেছে, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী প্রায় ১০০ বছর আগে বাগদাদ থেকে এই ডেগটি এনেছিলেন। তার মাজারের পাশে একটি খোলা ঘরে এই ডেগটি রাখা ছিল দর্শনার্থীদের জন্য। বিশাল এই ডেগটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসতো। ডেগটির ওপর খোদাই করে লেখা ছিল- ‘ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী, গোলাম ফকির, শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং উৎরাইল, সন- ১৩১৯’। বাকি লেখাটুকু অস্পষ্ট ছিল। এই লেখা দেখেই ধারণা করা হয় ডেগটি বাগদাদ থেকে আনা এমন মন্তব্য স্থানীয়দের।

এদিকে ডেগটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। এর চারপাশের আয়তন ১৪৮ ইঞ্চি। ডেগের ওপর দিকে কাঁধ বরাবর চারকোণে চারটি রিং রয়েছে। যার ওজন প্রায় ৪ কেজি করে। ডেগটি স্থানান্তরের জন্য পূর্ণবয়স্ক ১৪ থেকে ১৫ জন লোক লাগতো। কমপক্ষে ৯ থেকে ১০ মণ খিচুরি এই ডেগের মধ্যে রাখা যেত বলে স্থানীয়রা জানান। প্রায় ১০০ বছর পূর্বে বাগদাদ থেকে এদেশে আনা হয়েছিল।

মৌলভী বাড়ির পীর খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী বলেন, ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেগটি নেই। ডেগ যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেগটি বের করেছে। এই ডেগটি ১০০ বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিল। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেগটি দেখতে আসতো।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন বলেন, এ সংবাদ পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। আমি নিজেও ঘটনাস্থলে আসি। এ ব্যাপারে মামলা হবে। তাছাড়া সকাল থেকেই পুলিশ ডেগ উদ্ধারে কাজ করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status