ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তারা মিয়া, রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রজমানকে গ্রেপ্তার করে। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছিলেন।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর শহীদুল্লাহ ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।