|
‘বাবুল-রিনা ফাউন্ডেশন সেরা শিল্পী’ পুরষ্কার ২২ অক্টোবর
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() ‘বাবুল-রিনা ফাউন্ডেশন সেরা শিল্পী’ পুরষ্কার ২২ অক্টোবর পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব পরিমল বসু প্রধান অতিথি থাকবেন। শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, ইউএনও জেসমিন সুলতানা, ওসি মোহাম্মদ ফিরোজ কবির, লিংক ইন্টারন্যাশনাল লিমিটেড এমডি মোবারক হোসেন পান্নু খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশ বিশেষ অতিথি থাকবেন। ফাউন্ডেশন চেয়ারম্যান সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্ব করবেন। সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে ১০টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ জেলার অংশগ্রহণকারী নির্ধারিত প্রতিযোগিদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবে আকর্ষনীয় সংগীত, নৃত্য, তবলা লহরাসহ বিভিন্ন আয়োজন। শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় পুরস্কার বিতরণ শুরু হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
