|
ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর
এম কবির, টাঙ্গাইল প্রতিনিধি
|
![]() ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল ও রফিকুল দুই বন্ধু মিলে এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে বের হন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২ নং ব্রীজের কাছে পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল ইসলাম জানান, সোহেলের লাশ টাঙ্গাইল মর্গে এবং রফিকুলের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
