|
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে নিহত ১
ফারুক রহমান, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে নিহত ১ নিহত সুপারভাইজার সদর উপজেলার ধুলিহর গ্রামের আব্দুস সালাম সরদারে ছেলে রানা সরদার। আহতরা হলেন, সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাদ সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)। আহত ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তানাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
