ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সামরিক সক্ষমতা বাড়াতে অস্ত্র কিনবে বাংলাদেশ
নতুন সময় ডেস্কে
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 7:36 PM

সামরিক সক্ষমতা বাড়াতে অস্ত্র কিনবে বাংলাদেশ

সামরিক সক্ষমতা বাড়াতে অস্ত্র কিনবে বাংলাদেশ

আধুনিক বিশ্বে অনেক দেশই সামরিক শক্তিকে প্রযুক্তিগত দিক থেকে ব্যাপক এগিয়ে। কেউ ড্রোন প্রযুক্তির দিক থেকে আবার কেউ অস্ত্রের দিক থেকে। তবে এবার সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে তাল মেলাতে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। রাশিয়া ও চীনের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ এবার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের কাছ থেকে অস্ত্র ক্রয় করার কথা চিন্তা করছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ২০৩০ সালের ফোর্সেস গোলকে সামনে রেখে অস্ত্র ক্রয়ে আমাদের যে এক দেশের উপর নির্ভরশীলতা তা কমিয়ে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এবং তুরস্কের মতো দেশগুলোর কাছ থেকে আমরা অস্ত্র ক্রয়ে চিন্তা-ভাবনা করছি। তিনি আরও বলেন, এক্ষেত্রে যার সঙ্গে দর-দামে মিলবে তার কাছ থেকেই আমরা  অস্ত্র ক্রয় করব। ২০১৭ সালে চীন থেকে বাংলাদেশ 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা' নামের দুটি সাবমেরিন ক্রয় করার পর ভারতের মিডিয়া এ নিয়ে ব্যাপক উত্তাপ ছড়ায় এই বলে যে, বাংলাদেশ এখন চীন মুখি।

তবে ভারতের মিডিয়ার এমন উত্তাপ ছড়ানোর বিষয়টিকে আমলে না নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, কে খুশি হলো কিংবা কে দুঃখিত হলো না দেখে আমাদের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে কিনা তা দেখতে হবে। জাতীয় সমস্যা সমাধানে আমাদের দোদুল্যমানের কোনো সুযোগ নেই।

পররাষ্ট্র সচিবের দাবি ক্রেতার কথা মাথায় রেখেই চলে অস্ত্রের বাণিজ্য। ফলে বাংলাদেশের নিজের প্রয়োজনীয় রসদের যোগান নিশ্চিত করতে দেশের চেয়ে এখন গুরুত্ব দিচ্ছে গুণগত মানের দিকে।

এক্ষেত্রে পররাষ্ট্র সচিব বলেন, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপশ্চিম এশিয়ার যে দেশগুলো আছে তা বিবেচনায় নিয়ে আমরা আমাদের আউটলুক পরিবর্তন করতে পারি। এবার প্রায় ৪০ হাজার কোটি টাকার সামরিক বাজেট গত অর্থ বছরের চেয়ে ৩ হাজার ৭০০কোটি টাকা বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status