ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 7:06 PM

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অপরাধে ইসমাইল হোসেন (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।

আটক ইসমাইল হোসেন ওই গ্রামের মোস্তফা মৃধার ছেলে। তিনি লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেয় ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামে এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হাজরা বাদী কচুয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status