|
দুই ধাপ পিছিয়ে একাদশ স্থানে ফেদেরার
নতুন সময় ডেস্কে
|
![]() দুই ধাপ পিছিয়ে একাদশ স্থানে ফেদেরার ২০১৭ সালের জানুয়ারি মাসের পর এই প্রথমবার শীর্ষ বাছাইয়ের তালিকায় প্রথম দশে জায়গা হয়নি তার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতায় খেলতে নামেননি তিনি। টোকিও অলিম্পিক এবং ইউএস ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০২০ সালে হাঁটুতে অস্ত্রোপচার হয় ফেদেরারের। যেকারণে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর বেশ কিছু প্রতিযোগিতা খেলতে পারেননি তিনি। ফেদেরার শেষ বার গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০১৮ সালে, অস্ট্রেলিয়ান ওপেন। মূলত একাধিক প্রতিযোগিতায় অংশ না নেয়ার কারণেই র্যঙ্কিংয়ে পিছিয়েছেন ফেদেরার। শীর্ষে রয়েছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় স্থানে রয়েছে দানিল মেদভেদেভ। তৃতীয় এবং চতুর্থস্থানে স্তেফানোস সিৎসিপাস এবং আলেক্সান্ডার জেরেভ। পঞ্চম স্থানে রয়েছেন রাফায়েল নাদাল। এদিকে মেয়েদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে অনন্য কীর্তি অর্জন করেছেন ওন্স জাবেউর। বিশ্ব লন টেনিসের ইতিহাসে আরবের প্রথম প্রমিলা টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে স্থান পেলেন তিউনিশিয়ার এই টেনিস খেলোয়াড়। মহিলাদের সিঙ্গেলে অষ্টম স্থানে অবস্থান করছেন তিনি। শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। দুইয়ে রয়েছেন বেলারুশিয়ান টেনিস সুন্দরী আরিয়ানা সাবালেঙ্কা। তৃতীয়স্থানে চেক প্রজাতন্ত্র টেনিস খেলোয়াড় ক্যারোলিনা পিলিস্কোভা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
