ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শিবালয়ে শেখ রাসেল দিবস পালিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 4:03 PM

শিবালয়ে শেখ রাসেল দিবস পালিত

শিবালয়ে শেখ রাসেল দিবস পালিত

শেখ রাসেল দিবস পালন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৮ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।   


শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আকতার, সহকারী কমিশনার ভুমি এসএম আবু দারদা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,  সহ-সভাপতি সুদীপ ঘোষ বাসু প্রমুখ বক্তব্য রাখেন।

  
শিবালয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, শিবালয় উপজেলা আওয়ামীলীগ ও  সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রাথমকি, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে আয়োজিত রচনা, কুইচ ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে তালগাছ রোপন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status