ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাল্কহেড থেকে বুড়িগঙ্গায় পড়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ
নতুন সময় পতিনিধি
প্রকাশ: Saturday, 16 October, 2021, 7:12 PM

বাল্কহেড থেকে বুড়িগঙ্গায় পড়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

বাল্কহেড থেকে বুড়িগঙ্গায় পড়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় লাফ দিয়ে একটি বাল্কহেড থেকে আরেকটিতে যাওয়ার সময় বুড়িগঙ্গা নদীতে পড়ে আতিফ আফনান নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেস্টর ঘাটে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তার খোঁজে সন্ধান চালাচ্ছে।

নিখোঁজ ছাত্র আতিফ আফনান (১২) লক্ষ্মীপুর জেলার দোলাকান্দী মাওলানা বারির শাহাদাত হোসেনের ছেলে। সে ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। আফনান বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস থাকতো।

নিখোঁজ আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান সকাল ৯টায় মাদ্রাসা থেকে সহপাঠিদের সঙ্গে নদীর তীরে ঘুরতে যায়। এরপর একটি থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঢাকা থেকে এসে সন্ধান চালাচ্ছে। তবে তাকে এখনো পাওয়া যায়নি।


ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মতিন জানান, সকালে ছাত্ররা মাদ্রাসায় গিয়ে জানায়, আতিফ আফনান নদীতে পড়ে গেছে। তখন দ্রুত তার অভিভাবকদের জানিয়ে নদীর তীরে এসে আমরাও খোঁজাখুঁজি করছি। ওই ছাত্র তার বাসায় থেকে মাদ্রাসায় পড়ে। সে সাঁতার জানে না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status