ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পাবজি খেলা নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে হত্যার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 October, 2021, 6:46 PM

পাবজি খেলা নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে হত্যার অভিযোগ

পাবজি খেলা নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার পাবজি খেলা নিয়ে দুই কিশোরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অপর কিশোরসহ তার দুই স্বজনকে আটক করেছে। উপজেলার দক্ষিণ সাহরাইল গ্রামে এ ঘটনা ঘটে। দুই কিশোরের বাড়ি একই গ্রামে। নিহত ছাত্রে নাম মো. রাজু (১৪)। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাজুর অভিভাবকদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফোনে পাবজি গেম খেলা নিয়ে রাজু ও অপর কিশোরের মধ্যে ঝগড়া হয়।

এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে রাজুকে সাইকেলে করে গ্রামের পাশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় নিয়ে যায় অপর কিশোর। ওই দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাজুকে না পেয়ে স্বজনেরা অপর কিশোরের বাড়িতে যান। এরপরও রাজুর সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুপারচর এলাকায় ঘটনাস্থলের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার পথে গুরুতর আহত রাজুকে অচেতন অবস্থায় দেখতে পান কয়েকজন। তারা রাজুকে প্রথমে স্থানীয় সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক দেখে পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় রাজু।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোর ও তার দুই স্বজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status