|
বেলকুচিতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতার কারাদন্ড
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
|
বেলকুচিতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতার কারাদন্ড শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার চর নিশিবয়ড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে চর নিশিবয়ড়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী (২৯) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা। কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
