|
মানারাত ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ ও কোরআন লার্নিং প্রোগ্রাম উদ্বোধন
নতুন সময়, ঢাকা
|
|
মানারাত ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ ও কোরআন লার্নিং প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্বে ইসলামিক স্টাডিজ বিভাগে ফল সেমিস্টার ২০২১-এ ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে একই সঙ্গে ইসলামিক স্টাডিজ বিভাগের তিন মেধাবী ছাত্র-ছাত্রীকে “ডিআইএস সেমিস্টার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। এতে খ্যাতিমান আলেম, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসালামিক গবেষকবৃন্দ বক্তৃতা করেন। ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহর স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, ট্রেজারার হফিজুল ইসলাম মিয়া, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশনের কোঅর্ডিনেটরের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, আবু আইয়ুব মো. ইব্রাহিম, অ্যাডমিশন পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্র-ছাত্রীদের জন্য কোরআন লার্নিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তৃতা করেন এ প্রোগ্রামের ইন্সট্রাক্টর বিশিষ্ট আলেম ও রবি টেন মিনিট স্কুলের লার্ন কোরআন প্রোগ্রামের শিক্ষক মাওলানা শাইখ মুহাম্মদ জামাল উদ্দীন। এতে অন্যদের মাঝে কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎ’পর্য নিয়ে বক্তৃতা করেন প্রফেসর মোখতার আহমেদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানি, অধ্যক্ষ ড. আনোয়ার হোসেইন মোল্লা প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
