ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 October, 2021, 6:58 PM
সর্বশেষ আপডেট: Monday, 4 October, 2021, 7:22 PM

ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ

ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ফুটবল দল।

সোমবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়।  ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত।  খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী।

পিছিয়ে পড়া বাংলাদেশ খেলায় ফেরার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায়।  খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়া। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে মীমাংসা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status