ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
টাইব্রেকারে জয় লাভ করে পরবর্তী রাউন্ডে ১৩ নং ওয়ার্ড
ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 October, 2021, 5:25 PM

টাইব্রেকারে জয় লাভ করে পরবর্তী রাউন্ডে ১৩ নং ওয়ার্ড

টাইব্রেকারে জয় লাভ করে পরবর্তী রাউন্ডে ১৩ নং ওয়ার্ড

মুজিব বর্ষ পৌর ফুটবল টুনামেন্ট এ রবিবারের খেলায় টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয় লাভ করে পরবর্তী পর্বে উঠে গেছে ১৩ নং ওয়ার্ড। এদিন তারা প্রতিপক্ষ ১৬ নং ওয়ার্ড কে পরাজিত করে। এদিন  প্রধান অতিথি থেকে খেলা  উপভোগ করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। খেলা নির্ধারিত সময় আক্রমণ প্রতিআক্রমণ এর মধ্যে দিয়ে খেলা হয়।


খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু তাতে কোনো ফল না হবার কারণে ম্যাচটা টাইব্রেকারে গড়ায়। এতে ১৩ নম্বর ওয়ার্ড দল ৪-২ গোলের ব্যবধানে ১৬ নং ওয়ার্ড দলকে পরাজিত করে পরবর্তী পর্যায়ে উন্নীত হন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ প্রাপ্ত খেলোয়াড় বিজিত দলের সৌরভ কে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি প্রদান করেন পৌর মেয়র অমিতাভ বোস।


এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিনান, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন সুলতানা। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, তোফাজ্জেল হোসেন, জহিরুল ইসলাম জিন্নাহ ও আশুতোষ গুহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status