ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ বনে অবমুক্ত
ভোলা, জেলা প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 October, 2021, 5:24 PM

ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ  বনে অবমুক্ত

ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ বনে অবমুক্ত

ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাংগা চরের গভীর বনে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।


বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন রোববার (৩ অক্টোবর) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে হরিণ শাবকটিকে ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে শাবকটি উদ্ধার করেন তারা। উদ্ধারের পর স্থানীয় চৌকিদার মো. মিজানকে খবর দিয়ে তার হতে তুলে দেওয়া হয় হরিণ শাবকটি। এরপর মিজান থানায় খবর দিলে হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।


ভোলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, ওই হরিণ শাবকটিকে বাসন ভাংগার চরের গভীর বনে অবমুক্ত করা হয়েছে। এটির বয়স প্রায় দুই মাসের মতো। হরিণ শাবকটি সুস্থ রয়েছে। তিনি আরও জানান, ধারণা করা যাচ্ছে হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি ভেসে আসে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status