ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
নন্দীগ্রামে শ্যালিকা ধর্ষন মামলায় দুলাভাই গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 October, 2021, 4:35 PM

নন্দীগ্রামে শ্যালিকা ধর্ষন মামলায় দুলাভাই গ্রেফতার

নন্দীগ্রামে শ্যালিকা ধর্ষন মামলায় দুলাভাই গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে দুলাভাই কর্তৃক শ্যালিকা ধর্ষন মামলায়  দুলাভাইকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, বাদী  যুবরাজ বর্মন (৪০ সিংড়ার ইটালী গ্রামের লঙ্কেশ্বর প্রামানিকের ছেলে গৌতম সরকার (২৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন ।  


আসামী গৌতম সরকারের সহিত প্রায় ৫ বছর পূর্বে তার বড় মেয়ে ফুলকুমারী (২৫) এর বিয়ে হয়। গৌতম সরকার গত ১বছর পূর্বে শ্বশুর বাড়ীতে বসবাস করতে থাকে। স্ত্রী ও বড় মেয়ে সংসারিক কাজে দিনের অধিকাংশ সময় বাড়ীর বাহিরে থাকায় বাড়ীতে অনেক সময় বাদীর ছোট মেয়ে রাজকুমারী (১৪) একাই থাকত। বাড়ীতে লোকজন না থাকার সুযোগে আসামী বাদীর ছোট মেয়েকে একা পেয়ে বিভিন্ন ভাবে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং তাকে বিষয়টি কাউকে না বলার জন্য বলে।


এ বিষয়ে নন্দীগ্রাম থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনই সুযোগ নেই। আসামীকে কোর্টেপাঠানো হয়েছে। তিনি আরো বলে, ন্যায় বিচারের স্বার্থে ভিকটিমের গর্ভের সন্তানের ডিএনএ নমুনার সাথে আসামীর ডিএনএ নমুনার পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status