ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
বেতন-ভাতা ১২ মাস বাকি থাকলে বাতিল পৌরসভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 October, 2021, 3:12 PM

বেতন-ভাতা ১২ মাস বাকি থাকলে বাতিল পৌরসভা

বেতন-ভাতা ১২ মাস বাকি থাকলে বাতিল পৌরসভা

কোনো পৌরসভার বেতন ভাতা একনাগাড়ে ১২ মাস বাকি থাকলে সে পৌরসভা বাতিল ঘোষণা করা হবে।

সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও জানান, কোনো এলাকাকে পৌরসভা করার শর্ত ছিল প্রতি কিলোমিটারে জনসংখ্যা থাকতে হবে এক হাজার ৫০০। কিন্তু প্রস্তাবিত আইনে দু’হাজার জনসংখ্যার শর্ত দেয়া হয়েছে। আর পৌরসভা পরিষদের মেয়াদ ৫ বছরের মধ্যেই শেষ হবে। মেয়াদ শেষ হলে নিয়োগ করা হবে প্রশাসক। ৬ মাসের মধ্যেই নির্বাচন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়াও বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা আইন-২০২১ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটি বাস্তবায়িত হলে সরকার যেসব পরিষেবা অত্যাবশ্যক ঘোষণা করবে সেসব প্রতিষ্ঠান মালিক চাইলেই লে অফ বা বন্ধ করতে পারবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status