ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
চুরির অভিযোগে ৩য় শ্রেণির ছাত্রকে গলায় পা চাপা দিয়ে নির্যাতন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 October, 2021, 12:26 PM

চুরির অভিযোগে ৩য় শ্রেণির ছাত্রকে গলায় পা চাপা দিয়ে নির্যাতন

চুরির অভিযোগে ৩য় শ্রেণির ছাত্রকে গলায় পা চাপা দিয়ে নির্যাতন

বরগুনায় চুরির অভিযোগে ৩য় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে জখম করেছে এক মুদি দোকানদার।

রোববার (৪ অক্টোবর) বিকেলে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত ওই স্কুলছাত্রের নাম মো. শাওন। সে বরগুনা সদর ইউনিয়নের পার্বতী গ্রামের শামীম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে পার্শ্ববর্তী গ্রাম কলাতলায় ঘুরতে যায় শাওন। একটু পর কলাতলা গ্রামের বাদশা মল্লিক (৪৫) এর মুদি দোকানে গিয়ে বসে শাওন। তখন দোকানদার বাদশা ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জেগে শাওনকে দোকানের বসে থাকতে দেখে টাকা ও খাবার চুরির অভিযোগে শাওনকে মারতে থাকে। একপর্যায়ে শাওনের গলা পা দিয়ে চেপে ধরে এবং পেটে লাথি মারতে থাকে মল্লিক। এতে শাওন মলত্যাগ করে দেয়। পরে ভুক্তভোগীর পরিবার এসে তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাদশা মল্লিকের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন, মারধরের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটির নানা সন্ধ্যার দিকে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status