বিরল ঘটনা, বিয়ের প্রস্তাবে আনন্দে জ্ঞান হারালেন প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 October, 2021, 10:51 AM
বিরল ঘটনা, বিয়ের প্রস্তাবে আনন্দে জ্ঞান হারালেন প্রেমিকা
ভালবাসার মানুষটি যখন একসঙ্গে সারাজীবন কাটানোর প্রস্তাব দেন, তখন নারীর মনে যে অনুভূতির সৃষ্টি হয় তাকে একমাত্র স্বর্গীয় অনুভূতির সঙ্গেই তুলনা করা যায়। ভালবাসার প্রস্তাব নারীরা বিভিন্নভাবে গ্রহণ করে থাকেন।অনেকে বিয়ের প্রস্তাবে কেঁদে ফেলেন। অনেক সময় হয়তো হেসেই খু’ন। আবার অনেকে ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না।
কিন্তু বিয়ের প্রস্তাব পেয়ে চূড়ান্ত আনন্দ এবং উৎসাহে জ্ঞা’ন হা’রানোর ঘটনা হয়তো বিরল। বিরল সেই ঘটনাই ঘটালেন মেক্সিকান মডেল রেনা রেন্টেরিয়া।ভিডিও ফুটেজে দেখা গেছে, বিয়ের প্রস্তাব পেয়ে আচ’মকাই মাটিতে লু’টিয়ে পড়েন এই মেক্সিকান মডেল।
প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞা’ন হওয়ার ভা’ন করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞা’ন হয়ে থাকার ফলে আশেপাশের প্রত্যেকে এবং তাঁর প্রেমিক বুঝতে পারেন, মজা না, সত্যিই জ্ঞা’ন হা’রিয়েছেন তিনি।পরে এই মেক্সিকান মডেল নিজেই বিবৃতি দিয়ে ফেসবুকে জানান এবং নিজের বিয়ের কথা ঘোষণা করেন।
বাথরুমে পড়ে অজ্ঞান ব্রাজিল প্রেসিডেন্ট ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বাথরুমে পা পিছলে পড়ে সাময়িকভাবে জ্ঞান হা’রিয়ে ফেলেন। আহত প্রেসিডেন্টকে সোমবার দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন আলভোরাদা প্যালেসের বাথরুমে পা পিছলে পড়ে যান বোলসোনারো। প্রেসিডেন্টের যোগাযোগ কর্মকর্তা বলেছেন, তাকে সামরিক হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়।
তবে তাতে কোনো কিছু ধরা প’ড়েনি।প’র্যবেক্ষণের জন্য প্রেসিডেন্টকে ছয় থেকে ১২ ঘন্টা হাসপাতালে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জাইর বলসোনারো বাথরুমে পড়ে যাওয়ার কথা নিয়ে সাক্ষাৎকারে বলেন, আমি ঐ সময় স্মৃতি’শক্তি হারিয়ে ফেলি।
কিন্তু এখন আমি সুস্থ। তিনি আরও বলেছেন, আমি পিছলে পড়ে যাই, সেটা আঘাত পা’ওয়ার জন্য যথেষ্ট বাজে ছিল। তবে এখন আমি নিজের যত্ন নিবো।
দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ব্রাসিলিয়া আর্মড ফোরস হাসপাতালে সারারাত চিকিৎসকদের প’র্যবেক্ষণে ছিলেন বলসোনারো এবং বিশ্রামের পরামর্শ দিয়ে মঙ্গলবার তাকে ছেড়ে দেয়া হয়। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণাকালে ছুরিকাঘাতের শিকার হন জাইর বলসোনারো। এছাড়া গত মাসে স্কিন ক্যান্সারের জন্য তাকে প’রীক্ষা করা হয় বলে জানান বলসোনারো।