ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
ফুল সাজানো গাড়ি নয়, জেসিবি মেশিনে বাড়ি ফিরলেন নবদম্পতি (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 October, 2021, 10:39 AM
সর্বশেষ আপডেট: Monday, 4 October, 2021, 10:40 AM

ফুল সাজানো গাড়ি নয়, জেসিবি মেশিনে বাড়ি ফিরলেন নবদম্পতি (ভিডিও)

ফুল সাজানো গাড়ি নয়, জেসিবি মেশিনে বাড়ি ফিরলেন নবদম্পতি (ভিডিও)

মাটি খুঁড়ছে জেসিবি মেশিন। গত বছর করোনার সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ‘জেসিবি কি খুদাই’ নামে একাধিক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। এমনকী জেসিবি মেশিনে চড়ে বিয়ে সারতেও দেখা গিয়েছে। এবার সামনে এল সেইরকমই একটি ছবি। যেখানে নবদম্পতি বিয়ে সেরে গাড়ি নয়, জেসিবি মেশিনে চড়ে ফিরলেন।

শুনতে অবাক লাগলেও সম্প্রতি পাকিস্তানে সামনে এসেছে এমনই এক দৃশ্য। যেখানে ফুল দিয়ে সাজানো গাড়ি নয়, জেসিবি মেশিনের সামনে দাঁড়িয়ে বাড়ি ফিরছেন বর এবং কনে। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই অবাক হয়ে যান নেটিজেনরা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সাংবাদিক গুলাম আব্বাস শাহ নিজের টুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পর, নবদম্পতি জেসিবির সামনে দাঁড়িয়েই বিয়ের পর বাড়ি ফিরছেন। তাঁদের পায়ের কাছে রাখা বক্সে বাজছে বলিউডি ছবির গান। এমনকী সেখানে ওই দম্পতির বসার জায়গাও ছিল। যদিও তাঁরা গোটা রাস্তায় দাঁড়িয়েই ছিলেন।

জানা গিয়েছে, ওই নবদম্পতি পাকিস্তানের হুঞ্জা ভ্যালির বাসিন্দা। এরপর ভিডিওতে দেখা গিয়েছে, গন্তব্যে পৌঁছনোর পর ওই নবদম্পতি বাড়ির লোক বাজিও ফাটান। এদিকে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই সেটি দেখে বেশ মজাও করেছেন। কেউ কেউ তাঁদের এই অভিনব যাত্রার প্রশংসাও করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status