ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বউয়ের চাপে টিকা নিচ্ছে না ইংলিশ ফুটবলাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 9:22 PM

বউয়ের চাপে টিকা নিচ্ছে না ইংলিশ ফুটবলাররা

বউয়ের চাপে টিকা নিচ্ছে না ইংলিশ ফুটবলাররা

করোনা এখনও ফুরিয়ে যায়নি। রঙ পাল্টে ফিরে আসছে বারবার। আর তাই কাতার বিশ্বকাপ সামনে রেখে ফুটবলারদের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে আয়োজক কর্তৃপক্ষ।


তবে ইংল্যান্ড ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলার টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে। যার ফলে আসছে বিশ্বকাপে তাদের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইংল্যান্ডের জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় কোভিড টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে। মূলত ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই টিকা নিতে এত অনীহা তাদের। তবে ধারণা করা হচ্ছে, ফুটবলারদের পরিবার এবং বউদের চাপেই টিকা নিতে চাচ্ছে না খেলোয়াড়রা।

এরই মধ্যে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে টিকা নিতে অস্বীকৃতি জানানো খেলোয়াড় এমনকি স্টাফদেরও নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তুতি চলছে বিশ্বকাপ আয়োজকদের।

এতেই সমস্যা তৈরি হয়েছে ইংল্যান্ড দলের সেই খেলোয়াড়দের বিশ্বকাপ যাত্রা নিয়ে। যদি বিশ্বকাপের আগ পর্যন্ত টিকা না নেওয়ার সিদ্ধান্তেই অটল থাকেন ফুটবলাররা। তাহলে হয়তো তাদের ছাড়াই বিশ্বকাপে পা রাখতে হতে পারে কোচ গ্যারেথ সাউথগেটের দলকে।

কিন্তু এখনো ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট জানেন না যে কোন কোন ফুটবলার টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে।যদিও এই তথ্য জানে ইংল্যান্ডের মেডিক্যাল টিম। তবে তারা এই তথ্য এখন প্রকাশ করবে না বলেই জানা গেছে। এ নিয়ে ইংলিশ কোচ বলেন, ‘টিকা নিতে অস্বীকৃতি জানানো ফুটবলারদের নাম তার মেডিক্যাল টিম জানে। তবে তারা তাদের নাম জানাচ্ছে না।’

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের আগে নিজের অবস্থান পুনরাবৃত্তি করার জন্য তিনি গত সপ্তাহেই প্রস্তুতি নিয়েছিলেন এবং জোর দিয়েছিলেন যে, রোগীরা ব্যক্তিগতভাবে কম ঝুঁকির মধ্যে থাকলেও টিকাদানের মাধ্যমে তরুণরা কিভাবে বৃহত্তর সমাজে অবদান রাখতে পারে।

তিনি বলেন, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি যারা এখনো টিকা নেয় নি। এটি কার্যকর এবং টিকাতে কোনো ঝুঁকি নেই।
শনিবার (৯ অক্টোবর) অ্যান্ডোরার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

এরপরের ম্যাচে হাঙ্গেরিকে আতিথ্য দেবে থ্রি লায়ন্সরা। বর্তমানে গ্রুপে শীর্ষে আছে ইংলিশরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status