ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইলের করাতিপায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
এম কবির, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 October, 2021, 5:21 PM

টাঙ্গাইলের করাতিপায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

টাঙ্গাইলের করাতিপায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সজীব আহমেদ শাকিল দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামের মোস্তফার ছেলে।


টাঙ্গাইল পুলিশ বক্সের ইনচার্জ নবীন হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শাকিল ও তার এক বন্ধু নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাকিল ও অজ্ঞাত এক পথচারী নিহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status