ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর পৌরসভার ৫৪ তম টিএলসিসি সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 October, 2021, 5:18 PM

ফরিদপুর পৌরসভার ৫৪ তম টিএলসিসি সভা অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার ৫৪ তম টিএলসিসি সভা অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার ৫৪ তম নগর  সমন্বয় কমিটি (টি এল সি সি) সভা আজ বেলা ১২ টায় পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয। পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌরসভার সচিব তানজিলুর রহমান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ।  


অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ শিলা রানী সরকার, ফরিদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শিমুল দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, বেলায়েত হোসেন, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, আশুতোষ রাহা, নুর ইসলাম কাজল, সাইদুর রহমান সাইদ, অধ্যাপক সিরাজুল ইসলাম, আবুল কাশেম, রমেন্দ্রনাথ রায় কর্মকার, চানু বেগুন প্রমূখ।


সভা পরিচালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান। সভায় নাগরিকবৃন্দ তাদের সমস্যা তুলে ধরেন। এরপর মেয়র জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এ সভায় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status