ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানিকগঞ্জে নিউজবাংলা টোয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Friday, 1 October, 2021, 4:42 PM

মানিকগঞ্জে নিউজবাংলা টোয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মানিকগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন।


এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সহ-সভাপতি কাবুল উদ্দিন খাঁন, দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার মতিউর রহমান, প্রথম আলো মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি আজিজুল হাকিম ।


প্রধান অতিথি বলেন, ‍"নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে এবং আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।  তিনি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সাফল্য কামনা করেন।" বিশেষ অতিথি গোলাম ছারোয়ার ছানু বলেন, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম একটু ব্যতিক্রম। তাদের নিউজের মান অন্য অন্যান্য নিউজ পোর্টালের থেকে অনেক ভালো। অন্যান্য অতিথিরা বলেন, "নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে, সামনে আরও এগিয়ে যাবে। আশা করি এ নিউজ পোর্টাল দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status