ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
৮৫ বছর বয়সে হাফেজার স্নাতক ডিগ্রি লাভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 October, 2021, 11:45 AM

৮৫ বছর বয়সে হাফেজার স্নাতক ডিগ্রি লাভ

৮৫ বছর বয়সে হাফেজার স্নাতক ডিগ্রি লাভ

৮৫ বছর বয়সে স্নাতক সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন এক ফিলিস্তিনি নারী। তিন বছর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। এর আগে ৭৫ বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ করেছিলেন। অধ্যবসায়ী ও দৃঢ়প্রত্যয়ী নারী জিহাদ বাত্তু উম্মে সুহাইল ইসরায়েলের অধিকৃত নাজারেত শহর-নিবাসী। কাফর বারা শহরের দ্য অ্যাকাডেমিক সেন্টার ফর ইসলামিক স্টাডিজ কলেজ থেকে তিনি ইসলামিক স্টাডিজে স্নাতক করেন। সমাবর্তন অনুষ্ঠানে গাউন পরা ছবি প্রকাশ পেলে সবাই তাঁর দৃঢ় মনোবলের প্রশংসা করেন।

১৯৪৮ সালে নাকাবার ঘটনার সময় তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর আর পড়ার টেবিলে বসা হয়নি। অতঃপর ৭৩ বছর পর ফের পড়াশোনা শুরু করেন। দীর্ঘ পরিশ্রমের পর পবিত্র কোরআন হিফজ করেন।

এক বক্তব্যে উম্মে সুহাইল বলেন, ‘আমি খুব পরিশ্রমী ছিলাম। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল খুবই কঠিন। আমার মা অসুস্থ হয়ে পড়েন। ফলে আমার লেখাপড়া সম্পন্ন করা সম্ভব হয়নি।’ জ্ঞানার্জনের প্রতি সবাইকে উৎসাহ দিয়ে বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করুন। আমি সবাইকে বলি, আপনি শিখতে থাকুন। নিজের বয়স নিয়ে কখনো লজ্জিত হবেন না; বরং সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান। মানুষ কী বলছে তাতে মনোযোগ দেবেন না।’

তিনি আরো বলেন, ‘কেউ প্রশ্ন করলে আমি সব সময় এ উত্তর দিই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে হবে। সব প্রশংসা মহান আল্লাহর। আমি যে উপাধির স্বপ্ন দেখতাম তা পেয়েছি। মহান আল্লাহর গ্রন্থ থেকে জীবনগঠনের শিক্ষা নিয়ে সমাজের সবচেয়ে উপকারী ব্যক্তি হিসেবে অবদান রাখব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status