ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
কারাগারে বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 September, 2021, 10:54 PM

কারাগারে বিয়ে

কারাগারে বিয়ে

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সঙ্গে মামলার বাদীর (নারীর) বিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্টের আদেশে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতর এ বিয়ে সম্পন্ন হয়েছে।

হাজতি ওই বরের নাম কেএম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলার বাদী নারীর (৩৫) সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, কারাগারে বন্দি হাজতি কেএম আক্কাসের সঙ্গে ওই মামলার বাদী নারীর সঙ্গে কারাগারে অফিস কক্ষে বিয়ে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতন আইনে পল্টন থানার মামলায় আটক রয়েছে কেএম আক্কাস। এ কারাগারে তার হাজতি। তিনি চলতি বছরের প্রথম থেকে এ কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে উভয়পক্ষের উপস্থিতি ও সম্মতিতে মামলার আসামি ও বাদীর বিয়ে হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status