|
মানিকগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়নে নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়নে নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত দিনব্যাপি এ অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী সকল স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদের সাফল্যের অভিজ্ঞতা বিনিময় এবং রিফ্রেশার সেশন করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাঠামোর উপর ভিত্তি করে, কোয়ালিটি ফর কেয়ার (কিওসি) মডেল মানিকগঞ্জ জেলার মা ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করেছে এবং অংশগ্রহণকারী স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি করেছে। বর্তমানে ৩৮টি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মানিকগঞ্জ জেলার সবগুলো উপজেলায় এ সেবা প্রদান কার্যক্রম চালু রয়েছে। পাটুরিয়া রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত ইভেন্টে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সিভির সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আখন্দ। যুগ্ম সচিব ও প্রোগ্রাম ম্যানেজার, হেল্থ ইকোনমিক্স ইউনিট, ফোকাল পার্সন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট ডা: মোঃ আখতারুজ্জামান, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক স্বাস্থ্য অধিদপ্তর ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা, উপ-পরিচালক (সার্ভিসেস) ও প্রোগ্রাম ম্যানেজার, নিউবর্ন এন্ড চাইল্ড হেলথ, এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডাঃ ফরিদ উদ্দিন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনেরাল হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আরশাদ উল্লাহ, , উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, মোঃ গোলাম নবী; জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা, ইউএসএআইডি, 'মামনি' মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক অংশগ্রহণ করেন। মানিকগঞ্জ সিভির সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আখন্দ বলেন, "আমাদের লক্ষ্য একটাই , মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যু কমিয়ে আনা। এজন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে এবং তা ধরে রাখতে হবে। এ কাজে মামনি এমএনসিএসপি সর্বদা সহযোগিতা করে যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউ.এস. এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)’র মাধ্যমে বাংলাদেশকে আট'শ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় ৯ কোটি ডলারের বেশি প্রদান করেছে। ২০২০ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবন মান উন্নয়নে ২০ কোটিরও বেশী ডলার প্রদান করেছে। ইউএসএআইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জলবায়ুপরিবর্তন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো ইত্যাদি কর্মসূচীতে সহায়তা প্রদান করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
