ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
যৌতুক না পেয়ে শিশুকে বিক্রির চেষ্টা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 September, 2021, 7:07 PM

যৌতুক না পেয়ে শিশুকে বিক্রির চেষ্টা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

যৌতুক না পেয়ে শিশুকে বিক্রির চেষ্টা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নে লম্পট স্বামী গৃহবধূকে ঘরের ভেতরে আটকে রেখে ব্যাপক নির্যাতন ও মারধর এবং টাকার জন্য ৯ মাস বয়সী শিশুকে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার মা মর্জিনা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার রাতে বাকিলা গোঘড়া গ্রামের মিজি বাড়ি থেকে চাঁদপুর মডেল থানার এএসআই আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূ আসমা আক্তার ও তার ৯ মাসের জোবায়ের নামে শিশু সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ বাদীর জিম্মায় তার মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, ৪ বছর আগে চাঁদপুর শহরের পুরান বাজার ১ নম্বর ওয়ার্ড আবুল দেওয়ান খান বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক রফিক মুন্সির মেয়ে আসমার সঙ্গে বাকিলা গোঘড়া গ্রামের মিজি বাড়ির সিরাজ মিজির ছেলে কবির মিজির বিয়ে হয়। কিন্তু লম্পট কবির মিজি এর আগেও দুটি বিয়ে করে নির্যাতন চালিয়ে তাদেরকে ছেড়ে দেয়। আগের বিয়ের কথা গোপন রেখে প্রতারণা করে আসমাকে বিয়ে করে নিয়ে যৌতুকের দাবিতে বেদম মারধর ও নির্যাতন চালায়। অসহায় বাবা জায়গা সম্পত্তি বিক্রি করে মেয়ের সুখের কথা চিন্তা করে ২ লাখ টাকা যৌতুক দেয়। তারপরও কবির মিজি তার স্ত্রীকে নির্যাতন চালায় ও দেড় বছর ধরে তার বাবার বাড়িতে আসতে ও যোগাযোগ করতে দেয়নি।

নির্যাতিতা আসমার মা মর্জিনা বেগম বলেন, কবির মিজি প্রতারণা করে আগের বিয়ের কথা গোপন রেখে আমার মেয়েকে বিয়ে করেছে। যৌতুকের টাকা দেওয়ার পরও আরো টাকা নেওয়ার জন্য মেয়েকে মারধর ও শারীরিক নির্যাতন চালায়। বুধবার মেয়েকে বেদম মারধর করে ঘরে আটকে রেখে তার শিশুকে বিক্রি করে দিবে বলে হুমকি দেয়।

তিনি বলেন, মেয়ের শ্বশুরবাড়ি এক ব্যক্তি ফোন করে এ ঘটনাটি জানালে পুলিশের সহযোগিতা নিয়ে মেয়ে ও নাতিকে উদ্ধার করে আনা হয়। তবে পুলিশের উপস্থিতিতে তারা মেয়েকে আটকে রাখার চেষ্টা করে তারা ব্যর্থ হয়। পুলিশ সময় মতো মেয়েকে উদ্ধার না করলে তাকে মেরে টাকার জন্য তার শিশু সন্তানকে বিক্রি করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় লম্পট কবির মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status