ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
সিসিটিভি ফুটেজে সেই শিক্ষকের হাতে কাঁচি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 September, 2021, 5:19 PM

সিসিটিভি ফুটেজে সেই শিক্ষকের হাতে কাঁচি

সিসিটিভি ফুটেজে সেই শিক্ষকের হাতে কাঁচি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন শিগগিরই প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাঁচি হাতে ফারহানা ইয়াসমীন পরীক্ষা কক্ষের বারান্দায় অপেক্ষা করছেন। এর কিছুক্ষণের মধ্যে কয়েকজন শিক্ষার্থীকে মাথার কাটা চুল ঝেড়ে ফেলতেও দেখা যায়। সবশেষে দেখা যায় একজন পরিচ্ছন্নতাকর্মী শিক্ষার্থীদের কাটা চুল পরিষ্কার করছেন।

শিক্ষকের নির্দেশে চুল কাটার কাচি সরবরাহ করার কথাও নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারি ও কম্পিউটার অপারেটর।

এদিকে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে বহিষ্কারের দাবীতে দ্বিতীয় দিনের মতো চলা আমরণ অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর ফাইনাল পরীক্ষার দিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন। শিক্ষার্থীদের একজন আত্মহত্যার চেষ্টা করলে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। যদিও ফারহানা এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status