ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ দলে তাসকিন কেন, প্রশ্নে নান্নুর ক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 3:30 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 September, 2021, 3:32 PM

বিশ্বকাপ দলে তাসকিন কেন, প্রশ্নে নান্নুর ক্ষোভ

বিশ্বকাপ দলে তাসকিন কেন, প্রশ্নে নান্নুর ক্ষোভ

কোনো চমক না রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে রয়েছেন ৭ ক্রিকেটার, যারা এবারই প্রথম বিশ্বকাপে খেলার স্বাদ নেবেন।

এক কথায় অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে স্কোয়াড তৈরি করেছেন নির্বাচকমণ্ডলী। যেখনে অভিজ্ঞ সাকিব-মুশফিকের সতীর্থ হয়ে খেলবেন শামীম-মাহাদীরা।

তবে নিউজিল্যান্ড সিরিজে না খেলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। কিন্তু সুযোগ মেলেনি আরেক পেসার রুবেল হোসেনের। তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

প্রসঙ্গটি সামনে এনে সাংবাদিকরা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে প্রশ্ন ছুড়েন, কোন প্রস্ততি ছাড়াই বিশ্বকাপের মতো বড় মঞ্চের টুর্নামেন্টে তাসকিনকে রাখাটা কতটা যুক্তিগত?

সাংবাদিকদের সেই প্রশ্ন শুনে যেন একটু ক্ষেপেই গেলেন নির্বাচক নান্নু। কড়াভাবে জবাব দিলেন সেই প্রশ্নের।

বললেন, ‘প্রস্তুতি নেই কিভাবে? ওরা কী অনুশীলনের মধ্যে নেই? তাসকিন কী জিম্বাবুয়ে সিরিজ খেলেনি? দেড় মাসে আগে খেলেছে তো কী হয়েছে? ওরা তো ইনজুরিতে পড়েনি। ও তো ধারাবাহিক অনুশীলনের মধ্যে রয়েছে। এতো স্পেশালিষ্ট কোচ আছে। তারা দেখভাল করছেন। তারপরও প্রস্তুতির মধ্যে নেই বলা হয় কী করে!’

তিনি আরও বলেন, ‌‌‘সবাই মিলেই কিন্তু স্কোয়াড প্রস্তুত করি আমরা। কোথায় কি দরকার হয় সেটা আলোচনা করেই এগোতে হয়। আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে খেলোয়াড়দের উপর। অভিজ্ঞতা ও পারফরম্যান্সসহ সবদিকই দেখা হয়। পাশাপাশি এটাও বিবেচনা করা হয় যে বিদেশে কে কেমন করতে পারে। বিদেশে কে ভালো পারফর্ম করতে পারে, এটা চিন্তা করা হয়। কারণ দেশে আমরা এক ধরনের উইকেটে খেলি, বিদেশে আরেক ধরনের উইকেট-কন্ডিশন। সবকিছুর সামঞ্জস্য করে দল গড়া হয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status