ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মসজিদে শুটিং : নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 3:12 PM

মসজিদে শুটিং : নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মসজিদে শুটিং : নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মসজিদে শুটিং করে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। জানা গেছে, পাকিস্তানের একটি ঐতিহাসিক মসজিদে শুটিং করায় এই নায়িকা ও তার সহ-অভিনেতা গায়ক বিলাল সাইদের বিরুদ্ধে গত বছর মামলা করে লাহোর পুলিশ।

এ মামলায় বার বার হেয়ারিং-এর তারিখ এড়িয়ে গিয়েছেন তারা। তবে এবার তাদের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। এই ঘটনার জেরে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে দুই পুলিশ অফিসারকে।
সাবা কামার ও বিলাল সইদের বিরুদ্ধে অভিযোগ, লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্যে শুটিং করেছিলেন তারা। ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে। ঘটনার জেরে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। প্রকাশ্যে তাদের হত্যার হুমকিও দিয়েছিল নেটিজেনরা।

এরপর মানুষের ক্ষোভের মুখে তারা দু’জন ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও তাদের শাস্তি চাওয়া থেকে কেউ পিছু হটেনি। পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারকে বলিউডেও অভিনয় করতে দেখা গেছে। ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status