ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
জীবনে আর কোনো নির্বাচন করব না: ডিপজল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 12:13 PM

জীবনে আর কোনো নির্বাচন করব না: ডিপজল

জীবনে আর কোনো নির্বাচন করব না: ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল।  ঢাকাই চলচ্চিত্রে সবাই এক নামে চেনেন এই খল অভিনেতাকে।  আরও একটি পরিচয় তিনি দীর্ঘদিন ধারন করেছেন।  ঢাকা সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা।  একটা সময় জনপ্রতিনিধিত্বের সঙ্গে রাজনীতিও করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও তার বড় ভূমিকা থাকে।  এসব কারণে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এবারের শিল্পী  সমিতির নির্বাচনে ডিপজলের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন রয়েছে।  শোনা যাচ্ছে তিনি সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, চিত্রনায়ক জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতা।  জায়েদ খানের প্যানেলের সভাপতি মিশা সওদাগর এবার ভোট করছেন না এমন কথাও শোনা যাচ্ছে।  এর বিপরীতে শক্ত প্যানেল দিচ্ছেন নায়ক শাকিব খান ও নায়িকা নিপুণ।

তবে ডিপজল নির্বাচন করার গুঞ্জন নাকচ করে দিয়েছেন।  বলেছেন, শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনেই অংশ নেবেন না।
 
'আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে, আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।'

কেন নির্বাচন করবেন না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, আমার শরীর ভালো না।  ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে।  চোখেও অস্ত্রোপচার করাতে হয়েছে।  শরীর এখনও ফিট হয় নাই।  তাই  এখন আর নির্বাচনের চিন্তা নেই।  শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই অংশ নেব না।  

সংসদ নির্বাচন করার চিন্তা ছিল জানিয়ে ডিপজল বলেন, ভাবছিলাম সংসদ নির্বাচন করুম, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা নাই। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করুম না। আমার জন্য দোয়া করবেন।

নায়িকা পরীমনি আটকের ঘটনায় ডিপজলকে এফডিসিতে দেখা গিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। পরীমনি প্রসঙ্গে তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে বক্তব্য দেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status