ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
‘হোটো পে নাম তেরা’নিয়ে আসছেন দিঘী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 12:00 PM

‘হোটো পে নাম তেরা’নিয়ে আসছেন দিঘী

‘হোটো পে নাম তেরা’নিয়ে আসছেন দিঘী

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। এবার হিন্দি গানের ভিডিওতে মডেল হলেন তিনি। ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে প্রকাশিত হবে গানটি।

গানটির শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। এতে কন্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। সুদীপ কুমার দীপের লেখা গানটির ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এতে দীঘির সঙ্গে মডেল হয়েছেন ফারহান খান রিও।

দিঘী বলেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপু আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। দর্শক উপভোগ করবেন, প্রত্যাশা করছি।’



 ২৭ আগস্ট (শুক্রবার) থেকে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

ছোট্ট দীঘি জয় করেছিল লাখো মানুষের ভালোবাসা। শিশুশিল্পী হিসেবে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই যখন নায়িকা হয়ে বড় পর্দায় এসেছেন তখন দর্শকের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু দর্শকদের একদমই নারাজ করেছেন দীঘি। চলতি বছর দীঘির অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে সিনেমাগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি। সবশেষ মুম্বাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন দীঘি। ভারত থেকে আসার পর তার ওজন কিছুটা বেড়ে যাওয়ায় জিমে যাওয়া শুরু করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status