ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মাকে ধর্ষণ, ছবি তুললেন মেয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 11:11 AM

মাকে ধর্ষণ, ছবি তুললেন মেয়ে

মাকে ধর্ষণ, ছবি তুললেন মেয়ে

কুমিল্লার তিতাস উপজেলায় এক বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের সময় মোবাইল ফোনে ছবি তুলে রেখেছেন ভিকটিমের মেয়ে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভিকটিমের স্বামী (৬৫) বলেন, আমার প্রথম স্ত্রী (৫০) চার বছর আগে মারা যায়। আমার দুই ছেলে দুই মেয়ে। এক বছর আগে পাশের গ্রামের বোবা মেয়েকে বিয়ে করে সুখে-শান্তিতে আছি। গত সপ্তাহে আমার বড় মেয়ে গ্রামে ঘরের কাজ শুরু করলে আমার স্ত্রীকে নেয় সহযোগিতা করার জন্য।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আমার মেয়ে ও জামাতা কাজের জন্য অন্য কোথাও গেলে এই ফাঁকে রাজাপুর গ্রামের মৃত ছোবহানের ছেলে মহসিন (৫০) জোরপূর্বক আমার বোবা স্ত্রীকে মাটিতে ফেলে ধর্ষণ করেছে। এ সময় ধর্ষকের মেয়ে এসে দেখে সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে ছবি তুলে রাখে। বিষয়টি আমি ওসিকে জানিয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে মহসিন মিয়া মোবাইল ফোনে বলেন, ওই পরিবারের সঙ্গে আমার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে, আমার জায়গায় সীমানার খুঁটি পুঁততে গেলে আমাকে মেয়েটি ধাক্কা দিয়ে তার মায়ের ওপর ফেলে দেয়, এর বেশি কিছু আমি জানি না।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাটি এক সপ্তাহ আগের। তবে এ ঘটনায় বাকপ্রতিবন্ধীর স্বামী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status