ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 10:52 AM

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুরে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে উপজেলার সাদেকপুর ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীনের ছোটভাই মোসলেম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

ওই পোস্টটি সাবেক ইউপি সদস্য আব্দুল আলীর নজরে এলে তিনি গত ১ সেপ্টেম্বর (বুধবার) মোসলেম উদ্দিনকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এর জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status