ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পিকে-গার্দিওলা সম্পর্কে ফাটল ধরিয়েছিলেন শাকিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 10:45 AM

পিকে-গার্দিওলা সম্পর্কে ফাটল ধরিয়েছিলেন শাকিরা

পিকে-গার্দিওলা সম্পর্কে ফাটল ধরিয়েছিলেন শাকিরা

বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বলেছেন, কলম্বিয়া গায়িকা সাকিরার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে ফের বার্সেলোনায় যোগ দেন পিকে। পরবর্তী চার বছর কোচ গার্দিওলার অধীনে লা লিগার তিনটির পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের দুই শিরোপা জয়েরও অংশীদার ছিলেন পিকে।

পিকে বলেন, তবে গার্দিওলার শেষ বছরটিতে খেলোয়াড় ও কোচের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল। এর নেপথ্যে বেশ কয়েকটি কারণও ছিল। সোমবার লা সোতানাকে পিকে বলেন, ‘তার সঙ্গে আমাদের মধ্যে একটি বিরোধ তৈরি হয়ে গিয়েছিল। শুধু যে আমার সঙ্গে হয়েছে তা নয়; গোটা ড্রেসিংরুমেই সেটি ছড়িয়ে পড়েছিল। হোসে মরিনহোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আমাদের অনেকটা হতাশ করেছিল। পেপ সব কিছুরই নিয়ন্ত্রণ করতে চাইতেন। যার কারণে এমনটি ঘটেছিল।’

তিনি আরও বলেন, ‘আর আমি যখন সাকিরার সঙ্গে ডেটিং শুরু করি, তখন পেপ গার্দিওলার সঙ্গে আমার সম্পর্কের পরিবর্তন ঘটে। তবে এখন আমাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু ওই সময় আমাকে দারুণ চাপে রেখেছিলেন। আমার মনে হতো অনুশীলনে আমাকে সব কিছু একেবারেই নিখুঁতভাবে করতে হতো। এই সময় বার্সা ছাড়ারও চিন্তা করেছিলাম। সেটি ছিল ২০১১-১২ মৌসুমে। গার্দিওলার অধীনে ওই মৌসুমটিতে আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।’

এক দশক পরও বার্সেলোনায় টিকে আছেন পিকে। এই সময় ইউরো চ্যাম্পিয়নদের অনেক উত্থান-পতনেরও সাক্ষী হয়ে আছেন তিনি। সর্বশেষ দুই মৌসুমে বার্সেলোনা শুধু কোপা দেল রের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে। আর্থিক দৈন্যতার কারণে লিওনেল মেসিকে ক্লাব ছাড়তে হয়েছে। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার ভাষ্যমতে ক্লাবটির দেনা ১.৩৫ বিলিয়নে দাঁড়িয়েছে। এই গ্রীষ্মে পারিশ্রমিক বাবদ তাদের ১১০ শতাংশ রাজস্ব ব্যয় করতে হয়েছে। মেসি ও গ্রিজম্যানের বিদায়ের পর সেটি ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status