ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
যেসব সিনেমা তাদের আফসোসে পোড়ায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 10:44 AM

যেসব সিনেমা তাদের আফসোসে পোড়ায়

যেসব সিনেমা তাদের আফসোসে পোড়ায়

অমিতাভ বচ্চন : ‘শোলে’র মতো আরেকটা ছবি করতে গিয়েছিলেন রাম গোপাল ভার্মা। নাম ‘আগ’। তাতে ডাক পড়েছিল অমিতাভ বচ্চনেরও। গাব্বার সিং নামে একটা চরিত্র জুড়ে দেওয়া হয় এতে। এর বাইরে আরও অনেক কিছুতেই ইচ্ছাকৃত কপি করার অভিযোগ ওঠে ভার্মার বিরুদ্ধে। এমনকি এসবের জন্য দিল্লি হাইকোর্ট নির্মাতাকে ১০ লাখ রুপি জরিমানাও করে। নিজে সর্বোচ্চ চেষ্টা চালালেও এ ছবিটা করা ভুল হয়েছে বলে স্বীকার করেন অমিতাভ।

অজয় দেবগন : ১৯৮৩ সালের আলোচিত সিনেমা ‘হিম্মতওয়ালা’-এর রিমেকে ছিলেন অজয় দেবগন। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। সিনেমাটিতে কাজ করার পর অজয় বলেছিলেন, ‘বিরাট ভুল হয়ে গেছে। আর এমনটা করতে চাই না।’ মজার বিষয় হলো- এই তারকা এখন পর্যন্ত ছবিটি দেখেননি!

প্রিয়াংকা চোপড়া : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণের সঙ্গে জুটি বেঁধে ‘জানজির’-এ অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া। বলিউড-হলিউড তারকার মতে, এই সিনেমাই তার জীবনের ‘বড় ভুল’। এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেছিলেন, ‘এমনটা ঘটেই থাকে। তবে শিক্ষা নেওয়া উচিত।’

সাইফ আলী খান : সাজিদ খানের ‘হামশাকাল’-এ অভিনয় করা নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করেন সাইফ আলী খান। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, “সিনেমা মুক্তির পর আমার পরে মনে হয়েছিল, আমি এটা কেন করলাম! আমি জানি, ভক্তদের হতাশ করেছি। ‘হামশাকাল’-এর মতো ভুল আর কোনোদিনও করব না।”

শহীদ কাপুর : শহীদ কাপুরের ক্ষেত্রে প্রথমেই এ তালিকায় আসবে ‘শানদার’-এর নাম। এই ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল মহেশকন্যা আলিয়া ভাটকে। যেসব ছবি করা উচিত হয়নি, সেই তালিকায় শহীদ রেখেছেন ‘ছুপ ছুপ কে’, ‘ওয়াও লাইফ হো তো অ্যায়সি’কেও।

ক্যাটরিনা কাইফ : ‘বুম’-এর মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। ওই সিনেমায় গুলশান গ্রোভারের সঙ্গে খোলামেলা একটি দৃশ্য করে দর্শকমহলে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। পরে এ ব্যাপারে ক্যাটরিনা জানান, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিশদভাবে জানতেন না বলেই ‘বুম’-এ অভিনয় করতে রাজি হন। আর ওরকম সিনেমায় অভিনয় করতে চান না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status