ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
তালেবানের বন্দুকের মুখে দাঁড়ানো অকুতোভয় নারীর ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 7:23 PM

তালেবানের বন্দুকের মুখে দাঁড়ানো অকুতোভয় নারীর ছবি ভাইরাল

তালেবানের বন্দুকের মুখে দাঁড়ানো অকুতোভয় নারীর ছবি ভাইরাল

বুকে তাক করে রাখা তালেবানের বন্দুকের নল, সামনে দাঁড়িয়ে আছেন এক অকুতোভয় আফগান নারী- ছবিটিকে দেখা হচ্ছে তালেবানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে। তালেবানের নতুন সরকার গঠনের পর রাস্তায় নেমে আসা নারীদের বিক্ষোভে তালেবান সদস্যদের বন্দুক তোলার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় টোলো নিউজের নারী সাংবাদিক জোহরা রাহিমি ওই ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, এক অস্ত্রধারী তালেবান সদস্যের বন্দুকের মুখে দাঁড়িয়ে আছেন অকুতোভয় আফগান নারী।

বুধবার একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণার দেওয়ার প্রতিবাদে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন নারীসহ কয়েকশ মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান সদস্যরা।   সে সময়ই ওই ভাইরাল ছবিটি তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাঞ্জশির প্রদেশে তালেবানকে সাহায্য করতে পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে  রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে তিনশ থেকে পাঁচশ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ এক ভিডিও বার্তায় তালেবানের বিরুদ্ধে আফগান জনগণকে ফের সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, টুইটারে এক পোস্টে ওই শান্তিপূর্ণ বিক্ষোভে তালেবানের সহিংসতার প্রতিবাদ জানিয়েছে,  মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status