ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হয়েই মারা গেলেন মুফতি আব্দুস সালাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 1:59 PM

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হয়েই মারা গেলেন মুফতি আব্দুস সালাম

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হয়েই মারা গেলেন মুফতি আব্দুস সালাম

হাটহাজারী মাদরাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক ও মাদরাসাটির প্রধান মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদরাসার শুরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরটিভি নিউজকে বিষয় নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি ইদ্রিস।

হাটহাজারী মাদরাসা সূত্রে জানা যায়, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদরাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদরাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহকারী পরিচালক করা হয়।

আরও জানা যায়, শুরা কমিটির বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুফতি আব্দুস সালাম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status